দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এ কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে ৩ শিশু এবং ৩ নারী সহ মোট ১০ জন একই ভবনে ছিলেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
যখন যুদ্ধবিরতি ৪৫ দিনের জন্য বাড়াতে সম্মত হয় উভয়পক্ষ, তখন দেইর কানুন শহরে এ হামলা করা হলো। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইল হামলা অব্যাহত রাখায় হিজবুল্লাহও ইসরালের দিকে হামলা চালিয়েছে।
ইসরাইল দাবি করেছে, তারা হিজবুল্লাহকে আক্রমণ করছে। তবে এতে সাধারণ জনতাও নিহত হতে পারে। প্রায়শই নারী এবং শিশুরাও থাকছেন নিহতদের মধ্যে। মঙ্গলবার ইসরাইল জানায় হিজবুল্লাহর আক্রমণে তাদের এক সেনা নিহত হয়েছে। হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের দখলকৃত অঞ্চলে ইসরাইলি সেনাদের টার্গেট করেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি স্থলবাহিনী দক্ষিণ লেবাননের প্রায় ১০ কিমি অঞ্চল দখল করে রেখেছে।
