ট্রাম্পের ঘোষণায় কমলো তেলের দাম

ট্রাম্পের ঘোষণায় কমলো তেলের দাম

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে এমন ঘোষণা দেয়ায় কমতে শুরু করেছে তেলের দাম। যদিও শান্তি আলোচনায় কোন স্থায়ী সমাধান না আসায় বিনিয়োগকারীরা এখনো শঙ্কায় । এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ৪৫ সেন্ট কমে ১১০.৮৩ ডলার হয়েছে।

যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসে ইন্টামিডিয়েট ফিউচারের দাম ২৭ সেন্ট কমে হয়েছে ১০৩.৮৮ ডলার। ফুজিতোমি সিকিউরিটিসের বিশ্লেষক তোশিতাকা তাজাওয়া বলেন, বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্থায়ী চুক্তি হয়েছে কিনা দেখতে চান। কারণ এখন প্রতিদিনই অবস্থা বদলাচ্ছে। তিনি বলেন, তেলের দাম খুব বেশি কমবে না।

কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, যেকোন সময় যেকোন পক্ষ হামলা চালাতে পারে। এমনকি যুদ্ধ থামলেও তেলের দাম সহসাই যুদ্ধের পূর্বের অবস্থায় ফিরে যাবে না বলেও মন্তব্য করেন তিনি ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন