ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশসহ ৩ দেশের জন্য নতুন নিয়ম

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশসহ ৩ দেশের জন্য নতুন নিয়ম

ফন্ট সাইজ:

ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের জন্য নতুন নিয়ম চালু করেছে নয়াদিল্লি। এখন থেকে দেশটির নাগরিকত্ব পেতে চাইলে নিজের দেশের পাসপোর্ট বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।

২০০৯ সালের নাগরিকত্ব বিধি সংশোধন করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (১৮ মে) এ নিয়ম চালু করার কথা জানিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

দেশটির চালু করা নতুন নিয়মে বলা হয়েছে, নিজ দেশের বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট আছে কিনা আবেদনকারীকে তা জানাতে হবে। যদি পাসপোর্ট থাকে, তাহলে তার নম্বর, প্রদানের তারিখ, প্রদানের স্থান এবং মেয়াদোত্তীর্ণের তারিখ জানাতে হবে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে আবেদনকারীকে নিজের কাছে থাকা বৈধ কিংবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টটি ডাক বিভাগের সংশ্লিষ্ট সিনিয়র সুপার বা সুপারের কাছে জমা দিতে হবে।

হিন্দুর খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রথমবারের মত ক্ষমতায় আসার কয়েকদিন পরই এই পদক্ষেপ নেয়া হল।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন