ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ

ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ

ফন্ট সাইজ:

ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার মধ্যদুপুরে (১৯ মে) কেশমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

দেশটির প্রাদেশিক এক নিরাপত্তা কর্মকর্তা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেন, কেশম দ্বীপে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। তবে এনিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানান তিনি।
ওই কর্মকর্তা বলেছেন, অবিস্ফোরিত যুদ্ধাস্ত্র অপসারণের কারণে এসব বিস্ফোরণ হয়েছে।

হরমোজগান প্রদেশের ডেপুটি নিরাপত্তা গভর্নর বলেছেন, বিশেষ এক দল একটি অভিযান চালিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা চালায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র। টানা ৩৯ দিন ধরে যৌথ হামলায় দেশটিতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে ইরানে অনেক বোমা অবিস্ফোরিত অবস্থায় পড়ে আছে।





কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন