নগরকান্দায় (ভূমি) সপ্তাহ উদযাপন

নগরকান্দায় (ভূমি) সপ্তাহ উদযাপন

ফন্ট সাইজ:

সারাদেশের মতো যথাযোগ্য মর্যাদায় নগরকান্দায় ভূমি সপ্তাহ, ভূমি মেলা ও ভূমি সেবা উদযাপন হয়েছে। মঙ্গলবার (১৯ মে) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় মিলনায়তনে সকাল থেকে ভূমি সপ্তাহের কার্যক্রম, ভূমি মেলা ভূমি সেবা ও ভূমি বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আল ফাহাদ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, কর্মকর্তা সাইফুল ইসলাম, নগরকান্দা, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিঞাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, ভূমি সপ্তাহ-২০২৬, আমরা আধুনিক ভূমি সেবা দিতে সবসময় প্রস্তুত, ইনশাআল্লাহ আমাদের সেবা থেকে কেউ বঞ্চিত হবে না।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন