আসন্ন ২০২৬ বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে তারুণ্য ও অভিজ্ঞতার এক অভিনব মিশেলে দল ঘোষণা করেছে পর্তুগাল। দলটির স্প্যানিশ কোচ রবের্তো মার্তিনেজ আজ পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন। এই দলে অধিনায়ক হিসেবে থাকবেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী আল-নাসর ফরোয়ার্ড ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলবেন। গত বছর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো পর্তুগিজ তারকা ফুটবলার দিওগো জোতার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্কোয়াডে অভিনবত্ব এনেছেন পর্তুগালের কোচ।
ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপে মূল স্কোয়াড ২৬ জনের হলেও, মার্তিনেজ এবার ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন। বিশ্ব ফুটবলের ইতিহাসে এই ঘটনা বেশ বিরল। কোচ মার্তিনেজ জানিয়েছেন, এই বাড়তি সদস্যটি (২৬+১) মূলত প্রয়াত দিওগো জোতার প্রতি তাঁদের বিনম্র শ্রদ্ধার নিদর্শন। দলের চতুর্থ গোলরক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে রিকার্দো ভেলহোকে। তিনি মূল ম্যাচের ডাগআউটে বা বেঞ্চে না বসলেও, পুরো টুর্নামেন্টে দলের অনুশীলনে ছায়া হয়ে থাকবেন জোতার স্মরণে।
মার্তিনেজের এবারের স্কোয়াডটি বড় বড় চমকে ঠাসা। দলে জায়গা করে নিয়েছেন তোমাস আরাউজো, সামু কস্তা এবং দীর্ঘদিন পর দলে ফেরা গনসালো গেদেসের মতো তারকা ফুটবলার। দল থেকে ছেঁটে ফেলা হয়েছে তারকা মিডফিল্ডার জোয়াও পালিনিয়া, রদ্রিগো মোরা, রিকার্দো হোর্তা এবং পেদ্রো গনসালভেসের মতো বড় নাম। এবারের বিশ্বকাপে পর্তুগাল খেলবে ‘গ্রুপ কে’-তে। যেখানে ক্রিস্টিয়ানো রোনালদোদের প্রতিপক্ষ হিসেবে থাকছে আফ্রিকার ডিআর কঙ্গো, লাতিন আমেরিকার কলম্বিয়া এবং এশিয়ার উজবেকিস্তান।
একনজরে পর্তুগালের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: দিয়োগো কস্তা, জোসে সা, রুই সিলভা এবং রিকার্দো ভেলহো।
ডিফেন্ডার: দিয়োগো দালোত, মাতেউস নুনেস, নেলসন সেমেদো, জোয়াও ক্যানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস এবং তোমাস আরাউজো।
মিডফিল্ডার: রুবেন নেভেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, বের্নার্দো সিলভা, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও এবং সামু কস্তা।
ফরোয়ার্ড: পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস, গনসালো রামোস এবং ক্রিস্টিয়ানো রোনালদো (অধিনায়ক)।
রোনালদোকে অধিনায়ক করে পর্তুগালের বিশ্বকাপ দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
খেলা
২ মাস আগে
১৯ মে (মঙ্গলবার), ২০২৬, ৭ঃ৩১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
