মানবজমিনের শ্রীপুর প্রতিনিধির ওপর পৌরসভা কর্মচারীর হামলা

মানবজমিনের শ্রীপুর প্রতিনিধির ওপর পৌরসভা কর্মচারীর হামলা

ফন্ট সাইজ:

গাজীপুরের শ্রীপুর পৌরসভা কার্যালয়ের ভেতরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন মানবজমিনের শ্রীপুর প্রতিনিধি এনামুল হক আকন্দ। পৌরসভার সার্ভেয়ার মিজানুর রহমান এ হামলা চালান। মঙ্গলবার দুপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এ হামলার শিকার হন তিনি।

ভুক্তভোগী সাংবাদিক এনামুল হক আকন্দ বলেন, অফিস চলাকালে দায়িত্ব অবহেলা করে সার্ভেয়ার মিজানুর রহমান ঘুমিয়ে থাকেন। সম্প্রতি অফিসের ভেতরে তার ঘুমানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই বিষয়ে তথ্য সংগ্রহ করতে পৌর কার্যালয়ে গেলে মিজানুর রহমান ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালান। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে শ্রীপুর পৌর প্রশাসক নাহিদ ভূঁইয়া বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। অভিযোগ তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আহমেদ বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন