ভারতে আবারও বাড়লো তেলের দাম

ভারতে আবারও বাড়লো তেলের দাম

ফন্ট সাইজ:

হরমুজ প্রণালিতে অবরোধের প্রভাব পরেছে ভারতের তেল বাজারে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দেশ ভারত এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো খুচরা পর্যায়ে পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে। মঙ্গলবার ভারত সরকার প্রতি লিটারে পেট্রোল ও ডিজেলের দাম প্রায় শূন্য দশমিক ৯ রুপি বাড়ানোর ঘোষণা দেয়।

বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধির কারণে হওয়া ক্ষতি পুষিয়ে নিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দামের ফলে প্রতি লিটার পেট্রোলের মূল্য ৯৭ দশমিক ৭৭ রুপি থেকে বেড়ে ৯৮ দশমিক ৬৪ রুপিতে পৌঁছেছে।

অন্যদিকে ডিজেলের দাম ৯০ দশমিক ৬৭ রুপি থেকে বেড়ে হয়েছে ৯১ দশমিক ৫৮ রুপি। এর আগে গত শুক্রবার প্রতি লিটারে ৩ রুপি করে দাম বাড়ানো হয়েছিল, যা ছিল চার বছরের মধ্যে ভারতে প্রথম জ্বালানির মূল্য সমন্বয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন