মাথা উঁচু করে দ্রুত ফিরব

আনন্দবাজারকে শেখ হাসিনা

মাথা উঁচু করে দ্রুত ফিরব

ফন্ট সাইজ:

বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসার পর দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন ইনিংস শুরু করেছে মোদী সরকার। তবে গত মাসে নয়াদিল্লিতে এসে সে দেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের আর্জি ফের জানিয়েছেন। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে কোনও চিন্তাভাবনা এখনও প্রধানমন্ত্রীর দফতরের নেই।

এই পরিস্থিতিতে তাঁর নিজের এবং আওয়ামী লীগের অন্য নেতাদের দেশে ফেরা নিয়ে একান্ত সাক্ষাৎকারে মুখ খুললেন শেখ হাসিনা। প্রসঙ্গত, ছ'বছরের নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে তিনি নিজ দেশে ফিরেছিলেন। তার ঠিক ৪৫ বছর পর ভারতে চলে আসা হাসিনার বক্তব্য, "আমাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আমার দলকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে। কিন্তু থামানো যায়নি। সৃষ্টিকর্তা যেহেতু বাঁচিয়ে রেখেছেন, আমি দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরব। মাথা উঁচু করে, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর গর্ব নিয়েই ফিরব।"

কিন্তু আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা থাকলে কী ভাবে প্রত্যাবর্তন সম্ভব? শেখ হাসিনার কথায়, “বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করার পরেও তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ধ্বংস করার সব চেষ্টা করে। কিন্তু উল্টো আওয়ামী লীগ শক্তিশালী হয়েই ফিরে এসেছে। যাঁরা এই নিষেধাজ্ঞাকে স্থায়ী মনে করছেন তাঁদের ইতিহাসের পাতায় চোখ রাখতে বলব। আমাদের কোটি কোটি সমর্থক এবং লাখো নেতা কর্মী দেশেই রয়েছেন। এখনও আমার ছাত্র লীগের ছেলেরাই অসহায় কৃষকদের পাশে রয়েছে। ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তী সরকার এবং সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের অপশাসনের বিরুদ্ধে আমাদের নেতা-কর্মীরা সরব। আওয়ামী লীগ মানুষের আবেগে রয়েছে। ফলে আমাদের ফিরে আসা অনিবার্য, শুধু কিছু সময়ের ব্যাপার। আরও সংগঠিত হয়ে, শক্তিশালী হয়ে ফিরব। নীরবে তার প্রস্তুতি চলছে।"

কিন্তু এটা তো ঘটনা যে আওয়ামী লীগের বহু নেতা-কর্মী এই মুহূর্তে দেশের বাইরে। কলকাতাতেও রয়েছেন দলের অনেক প্রাক্তন সাংসদ-মন্ত্রী। হাসিনা বলছেন, "কেউ স্বেচ্ছায় দেশত্যাগ করেননি। ভয়াবহ পরিস্থিতিতে অনেকেই প্রাণে বাঁচতে দেশত্যাগে বাধ্য হয়েছেন। ছ'শোর বেশি নেতাকর্মীকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। দেড় লাখ নেতা কর্মীকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। কারাবন্দিদের ন্যূনতম আইনি অধিকার দেওয়া হচ্ছে না। এই অবস্থায় যাঁরা বাইরে রয়েছেন তাঁরা বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনে বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি তুলে ধরছেন, সামাজিক মাধ্যমে সক্রিয় রয়েছেন। দেশে ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসন তৈরি হলেই তাঁরা ফিরবেন। শত প্রতিকূলতার মধ্যেও যাঁরা দলীয় কর্মসূচি পালন করছেন, দল তাঁদের সর্বোচ্চ মূল্যায়ন করবে।"

ভারতের সঙ্গে সম্পর্কের মূল্যায়ন কী ভাবে করছেন শেখ হাসিনা? বিশেষ করে তাঁর বিরুদ্ধে বিরোধীদের বরাবরই অভিযোগ ভারত-তোষণের। হাসিনার কথায়, "আমাদের বিরোধী শক্তিরা সর্বদাই এই অভিযোগ করেছে। আওয়ামী লীগ নাকি ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, দেশবিরোধী চুক্তি করেছে। কিন্তু খেয়াল করে দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার অথবা বর্তমান বিএনপি সরকার এখনও পর্যন্ত একটিও দেশবিরোধী চুক্তি সামনে হাজির করতে পারেনি। তাদের মিথ্যাচার প্রমাণিত হচ্ছে।" তাঁর সংযোজন, "১৯৯৬ সালে ক্ষমতায় এসেই আমরা গঙ্গা পানি চুক্তি করেছিলাম। ২০১৪ সালে আন্তর্জাতিক আদালতে সমুদ্রসীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ভারতের থেকে প্রায় ২০ হাজার বর্গ কিলোমিটার সমুদ্রসীমা বাংলাদেশের মানচিত্রে যোগ করেছিলাম। ২০১৫ সালে স্থলসীমান্ত চুক্তির মাধ্যমে ছিটমহল সমস্যার স্থায়ী সমাধান করা গিয়েছে। ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনটি এই জ্বালানি সঙ্কটের সময় বাংলাদেশের 'লাইফ লাইন'। এর মধ্যে কোনটা অন্য দেশের তাঁবেদারি বিএনপি বলুক? এটা ঘটনা যে বিদেশনীতির ক্ষেত্রে আওয়ামী লীগ দেশের জনগণের স্বার্থকেই অগ্রাধিকার দিয়ে এসেছে।”


GMC

২ মাস আগে

বুঝলাম…ঈদের আগে না পরে? অবশ‍্য কোন ঈদ সেটা…তবে কাঁঠালের বার্গার, কুমড়ার বেগুনী দারুণভাবে মিস করি। উনি ছাড়া এগুলো এই দেশে কেউ বানাতে পারে না।

Mohammed Moniruzzaman

২ মাস আগে

তোমার মাথা থাকলেতো মাথা উঁচু করে দেশে আসবা। ক্ষমতালোভী, গুম, খুন, ও অর্থ পাচারকারী নির্লজ্জ মহিলা।

Ms islam

২ মাস আগে

......... we want our money back 32lacs krore. Come back, we r waiting for u to hang u 10000 times.

নাসিরুদ্দিন তারেক

২ মাস আগে

আপা, পাচার করা ডলারসহ আইসেন। খালি হাতে এসে কি লাভ?

মোঃ আরিফুর রহমান

২ মাস আগে

আল্লাহ্ আপনার সহায় হোন।

Md.Abdul Barek

২ মাস আগে

আসো ,তুমি আসো, তোমার জন্য অপেক্ষা করছে বাংলাদেশ।আসো ,তুমি আসো ,তোমার জন্য অধির অপেক্ষা করছে ফাঁসির কনডেম সেল।

Eshak

২ মাস আগে

There is no record in the history of the World that any Dictator or Fascist came back to the country after escaping.

Nasir Uddin

২ মাস আগে

বিন্দুমাত্র অনুশোচনা নাই এই ডাইনির !! শুধু চিনে ক্ষমতা আর ক্ষমতা ! ডাইনি বুড়ি তুমি ভারতে কবরের জায়গা কিনে নাও , এদেশে তোমার মাটি হবে না !

Md. Humaun Kabir

২ মাস আগে

welcome to Bangladesh. we are wait for you. tribunal is ready. please preparation for next time.

Ashik ikbal

২ মাস আগে

কি আর বলবো,, লজ্জা না থাকলে যা হয়,,

মুহাম্মদ সায়েদ

২ মাস আগে

দয়া করে আপনে ফিরে আসেন
আপনে ছাড়া এই দেশ অচল,
নুনুচ (ইউনুছ) রা এই দেশ বিক্রি করে পেলছে দেশের সাধারণ মানুষ আর শান্তিতে নেই

Rushdi

২ মাস আগে

ডাইনি বুড়ি আয়, ভোট চুরি, গুম খুন, ব্যাংক ডাকাতির বিচার এখনও বাকি। জুট পেটা খাবি।

Kachi

২ মাস আগে

এই ডাইনী কি বলেছে , কিছুই পড়িনি , পড়বোও না শুধু হেডলাইন দেখেই মন্তব্য করতে ইচ্ছে হলো । তুই আয় ডাইনী , মাথা উঁচু করেই আয় , তা না হলে ফাঁসির দড়ি পড়াতে কষ্ট হবে আমাদের ।

Patriot

২ মাস আগে

Stupid Kota na Medha generation are inspired by Pakistani, Jamati and anti liberation forces including a big portion of BNP. Hasina is the patriot. You will see you and your bosses will run for life when she returns. You have no idea what AL is. They faced and defeated the mighty Pak military. You are naives

SS

২ মাস আগে

আওয়ামী রাজাকার!

ভাষা দেখে মনে হচ্ছে পাকিস্তানের জারজ সন্তান

২ মাস আগে

ভাষা দেখে মনে হচ্ছে পাকিস্তানের জারজ সন্তান

Nadim Ahammed

২ মাস আগে

তীব্র গণআন্দোলনের মুখে নাটকীয়ভাবে দেশত্যাগ করার ফলে দলের রাজনৈতিক ও নৈতিক অবস্থানে বড় ধরনের ধাক্কা লেগেছে। পূর্বের দৃঢ় বক্তব্যের সাথে এই প্রস্থানের বৈপরীত্যকে অনেকেই রাজনৈতিক পরাজয় হিসেবে দেখেন। She has crossed all limits.

Monshur Ahmed

২ মাস আগে

দেশ-দল সবার মাথা নিচু করে গেলো কেন? এখন আবর গাল-গল্প!! আমরাও চাই আসুক! অনেক হিসেব বাকি!!

Monir Ahamed

২ মাস আগে

বাংলাদেশের গণমাধ্যমে পতিত ফ্যাসিস্ট গনহত্যাকারী খুনী হাছিনার এসব উস্কানিমূলক বক্তব্য প্রকাশে নিষেধাজ্ঞা দেয়া উচিত।

eblish

২ মাস আগে

মাথা নিচু করে যারা পালায় তারা ফিরে আসা দূস্বপ্ন...

হেদায়েত উল্লাহ

২ মাস আগে

চোরের মায়ের বড় গলা। এই সেই জনপ্রিয় নেত্রী যে কিনা গলা উচু করে বলেছে "শেখ হাসিনা পালায় না।" কিন্তু ঠিকই ট্রানক সুটকেস নিয়ে পালিয়েছে। এখন আবার মাথা উচু করে ফিরে আসার দম্ভ দেখাচ্ছে। যা কিনা বজ্র আটুনি ফস্কা ঘেরোয় পরিনত হবে। যে নেত্রী পালায় তার আর কি নৈতিক শক্তি থাকে ফিরে আসার।

Masud

২ মাস আগে

ইনশাল্লাহ শেখ হাসিনা ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জনগণ বুঝে গেছে শেখ হাসিনার প্রয়োজন।

তপু

২ মাস আগে

লুটেরা হাসিনা ও রেহানাকে আজীবনের জন্য 'রেড কার্ড' দেখানো হয়েছে।

Md Golam Haider

২ মাস আগে

চোরের মায়ের বড়ো গলা।এতো সাহস,শেখ হাসিনা পালায় না।তবেঁ পালিয়ে প্রমান করলেন আপনি একটা জঘন্য পিচাশ। এর তো মাথাই নাই, আবার কি উচু করতে চায়?

Sakhawat

২ মাস আগে

দেশের আদালত আপনার অপেক্ষায় আছে। গেলেন পালিয়ে আসবেন মাথা উঁচু করে, বিশ্বাস করতে কষ্ট হয়, তবুও সাহস নিয়ে চলে আসুন।

Haider Ali

২ মাস আগে

মাথা নিচু করে যারা পালায় তারা ফিরে আসা দূস্বপ্ন...

Palash

২ মাস আগে

ঈদের আগে সম্ভব না, ঈদের পরে! 😆

হাসান, মাইজদি কোর্ট

২ মাস আগে

দেশবাসীও চায় তিনি দেশে আসুক এবং ট্রাইব্যুনালে হাজির হোক। নিজামি,কাদের মোল্লার মতো ফাঁসিতে ঝুলুক।

Andalib

২ মাস আগে

শেখ হাসিনার দেশ থেকে পালানোর আজকে প্রায় দুই বছর হতে চললো , কিন্তু শেখ হাসিনা এখনো তার অপকর্মের জন্য জাতীর কাছে ক্ষমা চায় নি।‌ এ দেশের মানুষ আওয়ামী লীগকে ভালোবাসলেও শেখ হাসিনাকে কতোটুকু ঘৃণা করে সে সম্পর্কে তার কোন ধারনাই নেই।
আগে ক্ষমা চাক, তারপরে বিবেচনা করে দেখবো আমরা তাকে দেশে ফিরে আসতে দিবো কি দিবো না। আর ভারতে নিরাপদে আশ্রয় নেবার পর ও তাদের নূন খাবার পর শেখ হাসিনা বাংলাদেশের প্রতি আদৌ কোন আনুগত্য পোষন করে কি না সেটা নিয়ে আমাদের মনে বিরাট প্রশ্ন আছে।

Faruki

২ মাস আগে

বিদেশে টাকা পাচার কারী খুনি হাসিনার বাংলার মাটিতে কথা বলার অধিকার নাই, তার কাছে তো এমনই লাগবে কারণ ২০১৪ সালে ১৫৪ জন বিনা ভোটের এমপি ২০১৮ সালে দিনের তাপমাত্রা আর ২০২৪ সালে ডামি নিবাচন করেছেন এই জন্য উনার কাছে এইরকম মনে হয়, মাথা উঁচু করে…..

মোহাম্মদ সালাহ উদ্দিন

২ মাস আগে

পলাতকরা কখনো মাথা উঁচু করে ফিরতে পারে না।
পরাজিত সৈনিক মাথা উঁচু নয় নিচু করে দাঁড়াতে হয়।
শেখ হাসিনা এবং তার চারপাশে থাকা তোষামোদকারী, অন্যায়কারী, গুম খুনের সাথে যারা জড়িত, গণতন্ত্র হত্যাকারিরা কখনো এই দেশের মাটিতে মাথা উঁচু করে ফিরতে পারবে না।

Abdus Salam

২ মাস আগে

ভারতের পরিকল্পনা যদি হাসিনাকে ফেরানোর সফল হয় সেটা হবে বাংলাদেশকে আবার দখল করে যেটা দেশের মানুষ আর দিবেনা ।

শামীম জাহাঙ্গীর

২ মাস আগে

মিথ্যার মুকুটহীন বিশ্ব চ্যাম্পিয়নের নাম শেখ হাসিনা।

Nadim Ahammed

২ মাস আগে

২০২৪ সালের জুলাই-আগস্টে কোটা সংস্কার আন্দোলন দমনে পুলিশ ও দলীয় ক্যাডারদের অতিরিক্ত বলপ্রয়োগের ফলে শত শত ছাত্র-জনতা নিহত হন। মানবাধিকার লঙ্ঘন: সাধারণ নাগরিকদের ওপর গুলি চালানো, গণগ্রেপ্তার এবং দমন-পীড়নকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করে দেশের ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।গণআকাঙ্ক্ষা: ৫ই আগস্ট শেখ হাসিনার পতনকে সাধারণ মানুষ স্বৈরাচারী শাসনের অবসান এবং বিচারের দাবিতে একটি দ্বিতীয় স্বাধীনতা হিসেবে দেখছে। How she will face people of Bangladesh?

মন্তব্য করুন