খাদ্য সংকটে সন্তান বিক্রিতে বাধ্য হচ্ছেন আফগান পিতারা
আব্দুল রশিদ আজিমি বলেছেন, অন্য মেয়েদের ভরণপোষণের জন্য তিনি তাঁর এক মেয়েকে বিক্রি করতেও প্রস্তুত।

বিবিসির রিপোর্ট

খাদ্য সংকটে সন্তান বিক্রিতে বাধ্য হচ্ছেন আফগান পিতারা

ফন্ট সাইজ:

অর্থনৈতিক করুণ অবস্থায় সন্তান বিক্রি করতে বাধ্য হচ্ছেন আফগানরা। আব্দুল রাশিদ আজিমি নামের এক আফগান বলেন, তিনি তার সন্তানদের বিক্রি করতে প্রস্তুত। কারণ এতে তিনি যে টাকা পাবেন তা দিয়ে অন্য বাচ্চাদের খাওয়াতে পারবেন। জাতিসংঘের এক জরিপে দেখা গেছে, প্রতি ৪ জনের ৩ জন আফগান তাদের মৌলিক চাহিদা মেটাতে পারছেন না।

কাজের অভাবে অর্থনীতি প্রকট আকার ধারণ করছে আফগানিস্তানে। প্রায় ৪৭ লাখ আফগান দুর্ভিক্ষ থেকে এক কদম দূরে রয়েছে। সাইদ আহমেদ নামে এক পিতা তার ৫ বছরের কন্যাকে বিক্রি করতে বাধ্য হয়েছেন। তার মেয়ে শাইকার লিভার সিস্ট ধরা পড়ে। সাইদের পক্ষে মেয়ের চিকিৎসা খরচ চালানো সম্ভব ছিলো না। এক আত্মীয়ের নিকট শাইকাকে তিনি বিক্রি করেন ২ লাখ আফগান মুদ্রার বিনিময়ে। যদিও শাইকাকে যেন এখনি একেবারে না নিয়ে যায় তাই তার পিতা পুরো টাকা একেবারে গ্রহণ করেননি।

ধাপে ধাপে ৫ বছরে তিনি এই টাকা গ্রহণ করবেন। এরপর শাইকাকে চলে যেতে হবে নতুন ঠিকানায়। তালেবান সরকারের ডেপুটি মুখপাত্র হামাদুল্লাহ ফিতরাত বিবিসিকে বলেন, ২০ বছর মার্কিন আগ্রাসনে ডলার প্রবাহের মাধ্যমে এক কৃত্রিম অর্থনীতি তৈরি করা হয়েছিলো। এরপর আমরা নতুন সরকার গঠন করায় দারিদ্রতা, অচলাবস্থা, বেকারত্ব এবং অন্য সমস্যায় ভুগছি। দেশটিতে যে বৈদেশিক সাহায্য আসতো তা অনেকাংশে কমে গিয়েছে নারীদের প্রতি তালেবান সরকারের নেয়া নীতির কারণে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন