রাজধানীর বিজয় সরণির কলমিলতা বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

ফন্ট সাইজ:

রাজধানীর বিজয় সরণি এলাকার কলমিলতা কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে আগুন লাগে। প্রায় সোয়া এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর জানিয়েছে, ভোর ৫টা ১৪ মিনিটের দিকে তারা কলমিলতা বাজারে আগুন লাগার খবর পায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। 
সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।