বড় তারকা ছাড়াই প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগে অংশ নিচ্ছে ইউরোপা স্পোর্টস ক্লাব। সিলেটের শাটলার আব্দুল হামিদ লোকমানই তাদের বড় ভরসা। সেই লোকমানই মাহাকে শুভসূচনা এনে দিলেন। নিজেদের প্রথম ম্যাচে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের আয়মান ইবনে জামানকে ৪-১ সেটে হারান লোকমান।
এ জয়ের পরই ইনজুরিতে পড়েন সিলেটের এই শাটলার। গতকাল মাহা স্পোর্টিংয়ের ফারদিনের বিপক্ষে প্রথম গেমে ২২-২০ ব্যবধানে লড়াই করলেও, দ্বিতীয় গেমে ১৫-৬ পয়েন্টে পিছিয়ে থাকা অবস্থায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন লোকমান। এর আগের দিনও নিট কনসার্নের শৈচিং মং মারমার বিপক্ষে ইনজুরির কারণে ম্যাচ শেষ করতে পারেননি তিনি।
এদিকে নারী এককে ইউরোপার হয়ে একমাত্র জয়টি পান ম্যাথেনা মার্ধ্যু। তিনি ২১-৭ ও ২১-১০ পয়েন্টে মাহার সিনথিয়াকে সরাসরি গেমে হারিয়ে দেন। বাকি ডিসিপ্লিনগুলোতে ছিল মাহা স্পোর্টিংয়ের শাটলারদের জয়জয়কার। পুরুষ দ্বৈতে ওয়াকওভার পায় মাহা। ইউরোপার শাটলার জয় পারিবারিক কারণে বাড়ি চলে যাওয়ায় মাহার এনাম ও মিজান জুটি ম্যাচটি জিতে নেয়।
নারী দ্বৈতে মাহার ফারিহা ও সিনথিয়া জুটি ২১-১১, ২১-৬ পয়েন্টে ইউরোপার সাথী ও লাবিবা জুটিকে পরাজিত করে। এছাড়া মিশ্র দ্বৈতে মাহার মিজান ও মিথিলা জুটি ২১-১৭, ২১-১৪ পয়েন্টে ইউরোপার লিপটন ও ম্যাথেনা জুটিকে হারিয়ে দলের ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে।
