পেটভর্তি ইয়াবাসহ যুবক আটক

ফন্ট সাইজ:

যশোরে পেটভর্তি ইয়াবাসহ মাসুদ রানা (২০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে যশোর জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে। আটক মাসুদ শার্শা উপজেলার গোরপাড়া কলোনিপাড়ার হোসেন আলীর ছেলে। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন এক যুবক ইয়াবাসহ যশোর হয়ে বেনাপোলের দিকে যাচ্ছে। পরে র‌্যাবের একটি টিম যশোর মণিহার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, তার পেটের ভেতরে আনুমানিক ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে। ইয়াবাগুলো কক্সবাজার থেকে নিয়ে আসছিল বেনাপোল দিয়ে ভারতে পাচারের জন্য। র‌্যাব অধিনায়ক আরও জানান, চিকিৎসকদের তত্ত্বাবধানে ধাপে ধাপে তার পেট থেকে ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন