ইরানে চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা

নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট

ইরানে চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা

ফন্ট সাইজ:

চলতি সপ্তাহের মধ্যেই ইরানে ফের সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। সোমবার (১৮ মে) নিউ ইয়র্ক টাইমস এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান, গত মাসে নাজুক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে দেশ দুইটি সবচেয়ে বিস্তৃত অভিযানের পরিকল্পনায় যুক্ত রয়েছে। তাদের মতে, এই প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে যে আগামী কয়েক দিনের মধ্যেই ইরানে নতুন করে হামলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই বিষয়ে ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি কোনো চুক্তিতে খুব তাড়াতাড়ি রাজি না হয়, তাহলে চরম পরিস্থিতির মোকাবিলা করতে হবে।
ট্রুথ সোশ্যাল একাউন্টে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, ইরানের জন্য সময় খুব তাড়াতাড়ি ফুরিয়ে আসছে, তাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে। না হলে ইরানে কিছুই অবশিষ্ট থাকবে না।’

টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদন অনুযায়ী, বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পরেই ট্রাম্পের এই হুমকি সামনে এলো। এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, যুদ্ধ অবসানে ইরান কোনো চুক্তিতে রাজি না হলে ইরানের পুরো সভ্যতা ধ্বংস করে দেয়া হবে।

শহীদুল্লাহ

২ মাস আগে

ট্রাম্পকে পরিচালনা করছে ইসরাইল। খুব শীঘই ইহুদীরা তাদের হারিয়ে মুসলিম বিশ্বের নিকট পরাজিত হবে ইনশাল্লাহ।

জামশেদ পাটোয়ারী

২ মাস আগে

এই হামলার মাধ্যমেই বিশ্বে আমেরিকার দাদাগীরির সমাপ্তি গুটবে। ইসরাইলকে ধ্বংস করে দখলে নেয়া হবে।

মন্তব্য করুন