হাম ও হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

সারা দেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে হাম ও উপসর্গে মোট ৪৬৪ শিশুর প্রাণহানি হয়েছে দেশে। নতুন করে ১ হাজার ৪৯৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

সোমবার নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৪০৫ জন। গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫৪ হাজার ৯১১ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৯ জন। গত ১৫ মার্চ থেকে ১৮ই মে পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭ হাজার ৮৫৬ জন।

প্রতিবেদনে বলা হয়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৮৬৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৮ হাজার ৯৮০ জন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন