পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার জন্য ইরানকে দায়ী করলো আমিরাত

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার জন্য ইরানকে দায়ী করলো আমিরাত

ফন্ট সাইজ:

নিজেদের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি ড্রোন হামলার দায়ে ইরান অথবা তার প্রক্সি কোনো গোষ্ঠী দায়ী বলে অভিযোগ করেছে সংযুক্ত আরব আমিরাত। এর ফলে যুদ্ধের উত্তেজনা বিপজ্জনক মাত্রায় বৃদ্ধি পাবে বলে সতর্ক করে দিয়েছে আবুধাবি। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। বারাকা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের বাইরে এই হামলা হয়। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে তেজস্ক্রিয়তাও ছড়িয়ে পরেনি বলে জনিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ৬ সপ্তাহ ধরে ইরানে যুদ্ধবিরতি চলছে। তবে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা অনেকটাই স্থবির হয়ে আছে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছে তিনি ইরান নিয়ে ধৈর্য হারাচ্ছেন। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ স্যোসালে ট্রাম্প বলেন, ইরানের জন্য ঘড়ি টিকটিক করছে। তাদের দ্রুত চলতে হবে, নয়তো তাদের কিছুই থাকবে না। সময় ফুরিয়ে আসছে। ট্রাম্প শনিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনা করেছেন। এছাড়াও তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও আলাপ করেন। ইসরাইল ধারণা করছে ইরানযুদ্ধ পুনরায় শুরু হতে পারে। আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন যায়েদ আল নাহিয়ান উপসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলোর সঙ্গে কথা বলেছেন। তিনি সৌদি আরবের সঙ্গেও কথা বলেন।

সম্প্রতি সৌদির সঙ্গে আমিরাতের সম্পর্কে শীতলতা চলছিলো। হামলার ঘটনায় রিয়াদ নিন্দা জানিয়েছে। এ হামলার জবাব দেয়ার সকল অধিকার আছে বলে ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) প্রধান রাফায়েল গ্রসিকে জানায় আমিরাত। ইরানের সঙ্গে ইসরাইল-যুক্তরাষ্ট্রের যুদ্ধচলাকালে আমিরাত ইরানে হামলা চালিয়েছে এবং নেতানিয়াহু লুকিয়ে আবুধাবি সফর করেছে এমন খবর প্রকাশের পর এই হামলার ঘটনা ঘটলো। আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ এক্সে বলেন, নিয়মনীতির বাইরে গিয়ে সন্ত্রাসীরা বারাকা ক্লিন নিউক্লিয়ার পাওয়ার প্লান্টকে টার্গেট করেছে।

Zakiul Islam

২ মাস আগে

মধ্য প্রাচ্যের এই বিষ ফোঁড়াকে কেটে ফেলা হউক ।

মন্তব্য করুন