মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন সন্ত্রাস, নৈরাজ্য ও অন্যায়ের বিরুদ্ধে তিনি দৃঢ় অবস্থান নেবেন। একইসঙ্গে একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে শপথ গ্রহণের কথা জানিয়ে এম নাসের রহমান লেখেন আলহামদুলিল্লাহ্ সকল প্রশংসা মহান আল্লাহ্ তায়ালার দরবারে। আজ সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ গ্রহণ করলাম। তিনি এই অর্জনের জন্য মৌলভীবাজার-৩ আসনের ভোটার, সমর্থক ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন তাদের আস্থা, সমর্থন ও দোয়ার ফলেই তিনি এই অবস্থানে আসতে পেরেছেন। পোস্টে তিনি বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তার নেতৃত্বকে অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন আপসহীন নেত্রী খালেদা জিয়াকে। তার অদম্য সাহস ও দৃঢ় নেতৃত্বকে এই অর্জনের প্রেরণা হিসেবে উল্লেখ করেন। এ ছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে তার আদর্শ ও দেশপ্রেমকে পথচলার আলোকবর্তিকা হিসেবে বর্ণনা করেন তিনি। দেশের সার্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে এম নাসের রহমান বলেন, এখন সময় নতুন প্রত্যয়ে নতুন আঙ্গিকে এগিয়ে যাওয়ার। একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সন্ত্রাস, নৈরাজ্য ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবো: নাসের রহমান
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
