মাদারীপুরে আত্মীয়ের বাড়ি থেকে স্বামী–স্ত্রীসহ সন্তানের লাশ উদ্ধার

মাদারীপুরে আত্মীয়ের বাড়ি থেকে স্বামী–স্ত্রীসহ সন্তানের লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে স্বামী–স্ত্রী ও তাদের আট মাসের সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

মৃতরা হলেন-মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস (৪০), তার স্ত্রী ইশা দাস (২৫) ও তাদের আট মাসের শিশু।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের আমিরাবাদ এলাকার একটি ফ্ল্যাটবাসায় তিন বছর ধরে ভাড়া থাকেন ইতালিপ্রবাসী যতীন বাড়ৈয়ের স্ত্রী মিষ্টি বাড়ৈ।
ইতালিপ্রবাসী যতীন বাড়ৈ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার বাসিন্দা। গতকাল বিকালে ওই বাসায় আত্মীয় চিন্ময় দাসের পরিবার
বেড়াতে আসেন। রাতে খাবার খেয়ে চিন্ময় তার পরিবার নিয়ে ওই বাসার একটি কক্ষে ছিলেন। মধ্যরাতে চিন্ময় ও তার স্ত্রীর মধ্যে হট্টগোল টের পেয়ে দিবাগত রাত তিনটার দিকে পুলিশকে কল করেন মিষ্টি বাড়ৈ। পরে পুলিশ ওই বাসায় গিয়ে ঘরের দরজা ভেঙে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ সময় পাশে আট মাসের এক শিশুর নিথর দেহ পড়ে ছিল।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, ‘এটি হত্যা নাকি আত্মহত্যা, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন