নজিরবিহীন প্রতিশোধের হুঙ্কার ইরানের

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় বার্তা দিলো ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবলফজল শেকারছি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে সরাসরি হুমকি দিয়েছেন।
শেকারছি বলেছেন, হতাশ মার্কিন প্রেসিডেন্টের জানা উচিত যে, যদি তার হুমকিগুলো কার্যকর করা হয় এবং ইরানের ওপর আবারও হামলা চালানো হয়, তবে তার দেশের সম্পদ ও সামরিক বাহিনীকে নজিরবিহীন, আক্রমণাত্মক, বিস্ময়কর এবং উত্তাল পরিস্থিতির সম্মুখীন হতে হবে।

এর আগে ট্রাম্প বলেন, দ্রুত কোনো শান্তিচুক্তি যদি না হয় তাহলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে।
তিনি বলেন, ইরানিদের জন্য একটি চুক্তিতে পৌঁছানোই সবচেয়ে ভালো হবে। তারা যদি তা না করে, তবে তাদের খুব খারাপ সময় পার করতে হবে।

এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের কাছ থেকে নতুন করে আলোচনার বার্তা পাওয়ার কথা নিশ্চিত করলেও ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে অবিশ্বাস প্রকাশ করেছে তেহরান।

দু’দেশের এমন মনস্তাত্ত্বিক লড়াইয়ের মাঝেই অচলাবস্থা ভাঙতে ট্রাম্প ফের বড় ধরনের সামরিক অভিযানের সিদ্ধান্ত নিতে পারেন বলে আশঙ্কা করছে মার্কিন সংবাদমাধ্যমগুলো।





লিমা

২ মাস আগে

ট্রাম্পের সাথে কোন চুক্তি নয়।

মন্তব্য করুন