নদীর নাব্যতা ফেরাতে সরকার বৃহত্তর পরিকল্পনা নিয়ে কাজ করছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

নদীর নাব্যতা ফেরাতে সরকার বৃহত্তর পরিকল্পনা নিয়ে কাজ করছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

ফন্ট সাইজ:

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আমাদের দেশের প্রায় নদীগুলো মরুভূমিতে পরিনত হয়েছে। সেই জন্য নাব্যতার অভাবে দেশের কৃষিতে ভাটা পড়েছে। নদীর নাব্যতা ফেরাতে বর্তমান সরকার বৃহত্তর পরিকল্পনা হাতে নিয়েছে। নাব্যতা ফিরলে সারা দেশেরন্যায় দোহার নবাবগঞ্জের মানুষ যাতে করে সফলতা পায় তার জন্য আমরা কাজ করছি। আশা করি খুব তারাতারি নাব্যতা দূরীকরণ হবে। রবিবার বিকেলে ঢাকার নবাবগঞ্জের কাশিয়াখালীর সোনাবাজু এলাকায় বেড়িবাঁঊে স্লিইসগেট নির্মাণ ও নদী খনন প্রকল্পের পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আপনাদের এ অঞ্চল বিএনপির ঘাটি বলে পরিচিত। সেই জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্ব দিয়ে আমাকে নির্দেশ দিয়েছেন বলে আমার এখানে আসা। তাছাড়া আপনাদের এমপি আবু আশফাক নদীর খনন ও বেড়িবাধেঁ স্লুইসগেট নির্মাণের ব্যাপারে পানি সম্পদ মন্ত্রনালয়ে বার বার তাগিদ দিয়েছেন। আমি আপনাদের আশ্বত্ব করতে চাই যাতে করে এ অঞ্চলের কৃষকের জীবন জীবিকা ও মানুষের জীবন মান উন্নত হয় সেই লক্ষ্যে যাতে দ্রুত কাজ হয় প্রকল্পটি একনেকে পাঠাবো। আশা করি খুব শীঘ্রই এর সফলতা ভোগ করতে পারবেন। এছাড়াও ১৪০ কোটি টাকা ব্যয়ে পদ্মার সাথে ইছামতি নদীর সংযোগ ব্রিজ হবে বলে জানান তিনি।

এ সময় স্থানীয় এমপি খন্দকার আবু আশফাক বলেন, প্রায় বিশ কিলোমিটার নদী খনন করা হবে। এর মধ্যে ইছামতী নদীর সাইলকা থেকে খনন করে বেড়িবাধঁ হয়ে পদ্মার সাথে সংযোগ করা হবে অর্থাৎ এক প্রকল্পের মধ্যেই সব থাকবে।
দীর্ঘদিন ধরে আন্দোলন করা সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওরারনেস ফোরামের সাধারণ সম্পাদক রাশিম মোল্লা বলেন, নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি ও সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরামসহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ঢাকার নবাবগঞ্জে সোনাবাজু বেড়িবাঁধে একটি স্লুইসগেট নির্মাণের দাবিতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছে। আমাদের সেই দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌঁছেছে। তাই দ্রুত প্রকল্পটি অনুমোদন দিয়ে স্লুইসগেট নির্মাণকাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি ও আবেদন জানাচ্ছি।

একই সঙ্গে তিনি দোহারের কার্তিকপুরে ইছামতি নদীর সঙ্গে পদ্মা নদীর সংযোগ স্থাপন করে সেখানে একটি আধুনিক স্লুইসগেট নির্মাণেরও জোর দাবি জানাই। এ উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উন্নয়ন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

এ সময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের ডিজি এনায়েত উল্লাহ, নির্বাহী প্রকৌশলী মো. সৈকত, প্রকৌশলী সিরাজুল ইসলাম, দোহার উপজেলা নির্বাহী অফিসার মো. মাইদুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকারসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন