ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ

ফন্ট সাইজ:

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমেদ ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।
রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিআইডির অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমেদকে বদলি করে ডিএমপি কমিশনার পদে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন