মালয়েশিয়ায় আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আজ দেশটির মাজলিস রাজা-রাজার পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির সংবাদমাধ্যম ‘অ্যাস্ট্রো আওয়ানি’ জানিয়েছে, ১৪৪৭ হিজরির ১ জিলহজ শুরু হবে আগামী সোমবার, ১৮ মে।
সে অনুযায়ী ১০ জিলহজ তথা পবিত্র ঈদুল আজহা পালিত হবে ২৭ মে। মাজলিস রাজা-রাজার ভারপ্রাপ্ত সহকারী সচিব মুহাম্মদ আফেন্দি জালালউদ্দিন জাতীয় সম্প্রচারমাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। ঘোষণার আগেই দেশজুড়ে স্থানীয় মুসলিম সহ প্রবাসি মুসলিমদের মধ্যে ঈদের প্রস্তুতি শুরু হয়েছে।
বিভিন্ন মসজিদ, সুরাউ ও ইসলামিক সংগঠন ইতোমধ্যে কোরবানি ও ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করেছে।
