দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে এক শিশুর হাম শনাক্ত হয়েছিল। বাকি পাঁচ শিশুর হামের উপসর্গে মৃত্যু হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ২৭৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ২৪৩ শিশুর। মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১৭ শিশু।
