বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

আবু সাঈদ হত্যা মামলা

বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

ফন্ট সাইজ:

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ করা হয়েছে। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে এদিন বেলা ১২ টায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গতকাল রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে হাসিবুর রশীদকে গ্রেপ্তার করে পুলিশ। ৯ এপ্রিল শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ট্রাইব্যুনাল-২। এর মধ্যে প্রধান আসামি হিসেবে হাসিবুর রশীদকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন