আসাদগেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

আসাদগেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

ফন্ট সাইজ:

রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রোববার সকালে আসাদগেট-মিরপুর সড়কের মোহাম্মদপুর অংশে এ ঝটিকা মিছিল বের করে তারা। অর্ধশতাধিক নেতাকর্মী অংশ এতে নেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

সকাল ৮টার দিকে আসাদগেট থেকে একটি ব্যানার নিয়ে মিছিল শুরু করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি মিরপুর রোড হয়ে আবার আসাদগেটের কাছাকাছি গিয়ে শেষ হয়।

মোহাম্মদপুর থানার ওসি মেসবাহউদ্দিন বলেন, হঠাৎ করে আসাদগেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিল শেষ করে তারা দ্রুত পালিয়ে যায়।  তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।  

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন