ট্রাম্পের হুঁশিয়ারি, চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে

ট্রাম্পের হুঁশিয়ারি, চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে

ফন্ট সাইজ:

দ্রুত কোনো শান্তিচুক্তি যদি না হয় তাহলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে- এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফরাসি গণমাধ্যম বিএফএমটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। 

তিনি বলেন, ইরানিদের জন্য একটি চুক্তিতে পৌঁছানোই সবচেয়ে ভালো হবে। তারা যদি তা না করে, তবে তাদের খুব খারাপ সময় পার করতে হবে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এদিকে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে নতুন করে আলোচনার বার্তা পাওয়ার কথা নিশ্চিত করলেও ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে অবিশ্বাস প্রকাশ করেছে তেহরান। দু'দেশের এমন মনস্তাত্ত্বিক লড়াইয়ের মাঝেই অচলাবস্থা ভাঙতে ট্রাম্প ফের বড় ধরনের সামরিক অভিযানের সিদ্ধান্ত নিতে পারেন বলে আশঙ্কা করছে মার্কিন সংবাদমাধ্যমগুলো।