বাসা ভাড়া দিতে না পেরে স্ত্রী, কন্যাকে তুলে দিল ধর্ষক বাড়িওয়ালার হাতে, অতঃপর...

বাসা ভাড়া দিতে না পেরে স্ত্রী, কন্যাকে তুলে দিল ধর্ষক বাড়িওয়ালার হাতে, অতঃপর...

ফন্ট সাইজ:

বাসা ভাড়ার মাত্র দুই হাজার রুপি পরিশোধ করতে না পারায় ভারতের গুজরাটে এক ব্যক্তি বাড়ির মালিকের হাতে তুলে দেয় তার স্ত্রী ও অল্প বয়সী কন্যাকে। এ বিষয়ে বাড়ির মালিকের সঙ্গে সে চুক্তি করেছে বলে খবরে বলা হয়েছে। স্ত্রী, কন্যাকে ওই ব্যক্তির হাতে তুলে দেয়ায় সে বার বার তাদেরকে ধর্ষণ করে। এ অভিযোগে ওই স্ত্রীর স্বামীকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে গুজরাটের মরবি এলাকায়। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

পুলিশের দেয়া তথ্যমতে ওই পরিবারটির আদি নিবাস গুজরাটের সুরেন্দ্রনগরে। তারা জীবিকার সন্ধানে ৬ মাস আগে মরবি এলাকায় আসে। সেখানে মাসিক ২ হাজার রুপিতে একটি বাসা ভাড়া নেয়। কিন্তু প্রচণ্ড আর্থিক সংকটে পড়েন তারা। এর ফলে চার মাস ধরে বাসা ভাড়া বাকি পড়ে যায়। এ অবস্থায় ওই ব্যক্তি বাড়িওয়ালার সঙ্গে একটি চুক্তি করে। বাকি ভাড়ার বিনিময়ে তার হাতে তুলে দেয় স্ত্রী ও কন্যাকে। ওই ব্যক্তি বার বার তাদেরকে ধর্ষণ করে। যখন ধর্ষিতা স্ত্রীর মা বিষয়টি জানতে পারেন, তিনি মরবি পুলিশ স্টেশনে একটি অভিযোগ দাখিল করেন। পুলিশ মামলা রেকর্ড করে। এর পরপরই ওই ব্যক্তি ও বাড়িওয়ালাকে গ্রেপ্তার করে তারা। ডিএসপি জেএম লাল বলেন, বালিকার পিতা ও বাড়ির মালিক এই যৌন নির্যাতনের ঘটনা সাজিয়েছে। পুলিশ এই অপরাধে জড়িত তৃতীয় এক ব্যক্তিকে খুঁজছে।

ABBAS

২ মাস আগে

যত কুকর্ম আছে তার সবই হয় ভারতে।

Nadim Ahammed

২ মাস আগে

সত্যিই এটি অত্যন্ত নির্মম এবং একটি হৃদয়বিদারক ঘটনা। পৃথিবীতে এমন অপরাধের খবর শুনলে স্তব্ধ হয়ে যেতে হয়। আর্থিক সংকটের সুযোগ নিয়ে নিজের পরিবারকে এভাবে নির্যাতন ও অপরাধের মুখে ঠেলে দেওয়া চরম অমানবিকতা। আশা করা যায় অপরাধীরা কঠোরতম শাস্তি পাবে। MOTIUR RAHMAN CHOWDHURY SIR IS A GREAT JOURNALIST OF BANGLADESH.

শামিম

২ মাস আগে

এটা বিশ্বের একমাত্র মূত্র সেবনকারী দেশ ভারতেই সম্ভব

Tuheen khan

২ মাস আগে

মানবজমিন একটি অনন্য পত্রিকা। কেন ভারতের অপরাধ জগতের খবর প্রকাশ করে অনন্য থেকে ছিটকে যেতে চাইছে। ডারতে কি টেক, শিক্ষার প্রেরনামূলক খবর নাই। কেন crime আমাদের পড়ানো হবে। খুব হতাশাজনক। আশাকরি মতিউর সাহেব নজর দিবেন।

Mohammed Farooque

২ মাস আগে

right

SM Jewel

২ মাস আগে

এই হচ্ছে ভারত!

মন্তব্য করুন