‘কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিতে সরকার কাজ করছে’

‘কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিতে সরকার কাজ করছে’

ফন্ট সাইজ:

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, কৃষকরা দিনরাত কঠোর পরিশ্রম করে ধান উৎপাদন করেন। রোদ, বৃষ্টি ও ঝড় উপেক্ষা করে তাদের ঘামের ফসলেই দেশের অর্থনীতি শক্তিশালী হয় এবং মানুষের জীবন চলে। কিন্তু অনেক সময় কৃষকরা তাদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পান না। তাই কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহের উদ্যোগ নিয়েছে, যাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে এবং প্রকৃত কৃষকরা লাভবান হন।

তিনি বলেন, ‘তারেক রহমানের সরকার কৃষিবান্ধব সরকার। ইতিমধ্যে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হয়েছে। পাশাপাশি বিনামূল্যে সার ও ধানের বীজ বিতরণসহ নানা সহায়তা দেয়া হচ্ছে। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। মনে রাখতে হবে- কৃষক বাঁচলে দেশ বাঁচবে।’ শনিবার সকালে নাজিরহাট উপজেলা খাদ্যগুদামে আয়োজিত সরকারের অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিমের সভাপতিত্বে ও উপজেলা এলএসডি রুমন চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোন্দকার মোস্তাফিজুর রহমান, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, এস এম শফিউল আলম, নাছির উদ্দীন, মুনসুর আলম চৌধুরী, জাহাঙ্গীর চেয়ারম্যান, শাহনেওয়াজ সেবুল, নুরু উদ্দিন, ডা. নাজিম উদ্দীন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব খালেদ বাবুল, নাজিরহাট পৌরসভা কৃষক দলের আহ্বায়ক হাসানুল কবির, ফটিকছড়ি পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বেলাল মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসনাত ফরহাদ, উপজেলা যুবদলের সেক্রেটারি মোজাহারুল ইকবাল লাভলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন মেসিসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন