জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভিতে দেখা সন্দেহভাজন ব্যক্তির তথ্য দিলে পুরস্কার দেবে পুলিশ। শনিবার বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই পুরষ্কার ঘোষণা করা হয়।
জরুরি জনসচেতনতামূলক বার্তা উল্লেখ করে ওই পোস্টে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা এই ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। কেউ যদি উক্ত ব্যক্তির পরিচয়, অবস্থান বা সংশ্লিষ্ট কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে নিচে দেয়া নম্বরে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। নির্ভরযোগ্য তথ্য প্রদানকারীকে পুরস্কৃত করা হবে। যোগাযোগ ০১৩২০–০৮৯৩০৫।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের পুরোনো ফজিলাতুন্নেছা হল সংলগ্ন সড়ক থেকে এক ছাত্রীকে জোর করে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ,ওয়াদুদ
২ মাস আগেছাত্রীদের নিরাপত্তায় অনেক পূর্ব হতেই ছাত্র -chatri সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরো সতর্ক হয়ে উচিৎ ছিল । কেন কোনো অঘটনের পূর্বে আমরা সতর্ক হইনা? বর্তমান গৃহীত ব্যবস্থা যথেষ্ট কিনা তাহাও ভালোভাবে খতিয়ে দেখে ghrohonkora উচিৎ আমি মনে করি।