শরীয়তপুরে স্বামীকে হত্যার পর মরদেহ টুকরো করেন স্ত্রী, ভাড়াটিয়ার অভিযোগে আটক

ফন্ট সাইজ:

শরীয়তপুর সদর উপজেলায় স্বামীকে হত্যার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। ওই নারীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে তিনি তার স্বামী জিয়া সরদারকে (৪২) হত্যা করেছেন।

অভিযুক্ত ওই নারীর নাম আসমা আক্তার (৩৫)। আর জিয়ার বাড়ি সদর উপজেলার দক্ষিণ মাহমুদ এলাকায়। তবে বিয়ের পর তিনি সস্ত্রীক শহরের পালং এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

বৃক্ষতলা নামে এলাকার একটি পুকুর থেকে গতকাল নিহতের মাথা ও হাড় উদ্ধার করা হয়। এর আগে দুপুর ৩টার দিকে নড়িয়া উপজেলার বাঁশতলা এলাকা থেকে খণ্ডিত দুই হাত ও দুই পা উদ্ধার করা হয়।

ওই নারীর বরাত দিয়ে পালং মডেল থানার ওসি শাহ আলম গণমাধ্যমকে বলেন, ‘পারিবারিক কলহের জেরে হত্যার পর মরদেহ লুকাতে টুকরো টুকরো করেন আসমা। এরপর হাড় ও মাংস আলাদা করে ড্রামে ভরে রাখেন। গত সন্ধ্যায় তিনি অটোরিকশা ভাড়া করে মরদেহের কিছু অংশ বিভিন্ন জায়গায় ফেলে আসেন। মাংস এক ভাড়াটিয়ার ফ্রিজে রাখতে যান আসমা। তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় ভাড়াটিয়াদের সন্দেহ হয়, তারাই ৯৯৯ নম্বরে ফোন করেন। এরপর তাকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের পালং এলাকা থেকে তাকে আটক করা হয়।’

Kazi

২ মাস আগে

বাংলাদেশের মানুষ মত পশুর কত হিংস্র এটি তার দৃষ্টান্ত । কিছুদিন আগে স্বামী পরিবারের পাঁচ জনকে হত্যার খবর ও পড়েছিলাম ।

মন্তব্য করুন