তানজিদের টেস্ট অভিষেক

টস জিতে বোলিংয়ে পাকিস্তান

তানজিদের টেস্ট অভিষেক

ফন্ট সাইজ:

সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিমের সাদা পোশাকে ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলতে নেমেছেন । দেশের ১০৯তম ক্রিকেটার হিসেবে এ বাহাতি ব্যাটারের টেস্টে অভিষেক হলো। বাংলাদেশ একাদশে আরো একটি পরিবর্তন এসেছে। ডানহাতি পেসার ইবাদত হোসেনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে সাজানো হয়েছে বাংলাদেশের বোলিং লাইনআপ।

প্রথম শ্রেণির ক্রিকেটে তানজিদের রেকর্ড বেশ উজ্জ্বল। ২৫ ম্যাচে ৪০.৪২ গড়ে করেছেন ১৭৯২ রান, যার মধ্যে রয়েছে ৫টি সেঞ্চুরি। অভিজ্ঞ মুশফিকুর রহীম তাকে টেস্ট ক্যাপ পরিয়ে বরণ করে নেন। ওপেনিংয়ে তানজিদের সঙ্গী মাহমুদুল হাসান জয়।
সফরকারী পাকিস্তান একাদশেও এসেছে তিন পরিবর্তন। একাদশে ফিরেছেন তারকা ব্যাটার বাবর আজম, স্পিনার সাজিদ খান ও পেসার খুররম শাহজাদ। দল থেকে বাদ পড়েছেন ওপেনার ইমাম-উল-হক, স্পিনার নোমান আলী এবং পেসার শাহীন শাহ আফ্রিদি।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: আজান আওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আলী আগা, খুররম শাহজাদ, সাজিদ খান, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন