কিমের সঙ্গে আমার সম্পর্ক অনেক ভালো: ট্রাম্প

কিমের সঙ্গে আমার সম্পর্ক অনেক ভালো: ট্রাম্প

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শুক্রবার (১৫ মে) বলেছেন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে তার যোগাযোগ হয়েছে। তিনি কিমের সঙ্গে তার সম্পর্ককে অত্যন্ত ভালো বলে বর্ণনা করেছেন। খবর সিএনএনের।

দুই দিনের সফর শেষে চীন থেকে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আপনারা জানেন, কিম জং উনের সঙ্গে আমার সম্পর্ক অনেক ভালো, বেশ নিভৃত।

কিমের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কিনা- জানতে চাইলে ট্রাম্প বলেন, হ্যাঁ। তার সঙ্গে কতবার কথা হয়েছে জিজ্ঞেস করলে ট্রাম্প জানান, কিছু যায় আসে না, আমি আপনাকে সে বিষয়ে কিছু বলব না।
ট্রাম্প দাবি করেন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা যুক্তরাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল। আমি চাই তিনি শ্রদ্ধাশীল হোন। তিনি সাংবাদিকদের বলেন, বেইজিং সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উত্তর কোরিয়া নিয়ে আলোচনা করেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন