আরব আমিরাতে মোদি, সম্পর্ক আরও জোরদারের বার্তা

প্রতিরক্ষা-জ্বালানি খাতে চুক্তি

আরব আমিরাতে মোদি, সম্পর্ক আরও জোরদারের বার্তা

ফন্ট সাইজ:

মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে পাঁচটি দেশ সফরের প্রথম ধাপে শুক্রবার (১৫ মে) সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মোদির আগমনে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। খবর গালফ নিউজের।

ভারতীয় সরকারের এক কর্মকর্তা জানান, মোদির এই সফরে দুই দেশ কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা, পেট্রোলিয়াম মজুত এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সরবরাহ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে।

এ ছাড়া আরব আমিরাত ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার, আরবিএল ব্যাঙ্ক এবং সম্মান ক্যাপিটালে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে মোদি ইরান যুদ্ধ চলাকালীন আরব আমিরাতের ওপর হামলার নিন্দা জানিয়েছে।

এদিন ভারতীয় প্রধানমন্ত্রী বলেছেন, আরব আমিরাতকে যেভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। দেশটি যেভাবে সংযমের সঙ্গে বর্তমান পরিস্থিতি সামাল দিয়েছে তা প্রশংসার যোগ্য।
গালফ নিউজ বলছে, মোদির এই সফর ভারত-সংযুক্ত আরব আমিরাত সম্পর্কের চলমান গতিকে তুলে ধরেছে, যেখানে উভয় পক্ষই কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও গভীর করতে আগ্রহী।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মোদি বলেন, জ্বালানি, বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খল সহযোগিতাসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে ভারত- আরব আমিরাত সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে আলোচনার জন্য তিনি উন্মুখ হয়ে আছেন।

নাজমুল আলম

২ মাস আগে

আমার কথা হল সবার সাথে সম্পর্ক ভালো রেখে চলাই সবার জন্য মংল জোদ্দ কোন কিছু ভালো বয়ে আনতে পারেনা।

Ahsa Habib Md Shohidullah

২ মাস আগে

মুসলিমদের কোন অবস্থায়ই ইহুদী ও হিন্দুদের বিশ্বাস করা ঠিক নয়। ব্যবসা বাণিজ্য সব থাকবে ঠিকই কিন্তু সতর্ক থাকতে হবে। আরব আমিরাত দেখি ইহুদী আর হিন্দুদের সাথে তার সখ্যতা বেশী।

Ridwan ahmad

২ মাস আগে

ঠিক বলেছেন ভাই।

মন্তব্য করুন