চীন সফরে কি ছিলো ট্রাম্পের খাবারের তালিকায়?

চীন সফরে কি ছিলো ট্রাম্পের খাবারের তালিকায়?

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চীন সফরকে ঘিরে আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণ এক রাষ্ট্রীয় ভোজের। তবে গত বছর যুক্তরাজ্যে রাজকীয় আয়োজনে যে বিলাসবহুল ভোজ তিনি উপভোগ করেছিলেন, তার তুলনায় এবার চীনের মেন্যু ছিল কিছুটা ভিন্ন। বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে বিশ্বের ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজন করা হয় এই ভোজসভার। ট্রাম্পের ২০১৭ সালের পর এটিই ছিল চীনে প্রথম রাষ্ট্রীয় সফর, আর সেই উপলক্ষে চীন যেন পুরোপুরি লালগালিচা বিছিয়ে স্বাগত জানায় মার্কিন প্রেসিডেন্টকে। ট্রাম্পের সঙ্গে ছিলেন তার প্রশাসনের গুরুত্বপূর্ণ সদস্যরা এবং মার্কিন ধনকুবের ও শীর্ষ নির্বাহী কর্মকর্তারা।

ভোজে পরিবেশন করা হয় একাধিক চীনা ও আন্তর্জাতিক পদ। ভোজ শুরুর আগে ট্রাম্প তার ‘বন্ধু’ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে টোস্ট উত্থাপন করেন। এ সময় এক প্লেট হর্স ড’ওভরস বা মুখরোচক স্টার্টার পরিবেশন করা হয় অতিথিদের সামনে। এদিকে টেসলা ও এক্স প্রধান ইলন মাস্ককে দেখা যায় আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই নিজের প্লেট থেকে খাবার খেতে। অন্য অতিথিরা তখন বিভিন্ন কূটনীতিক ও আমন্ত্রিতদের সঙ্গে সৌজন্য বিনিময়ে ব্যস্ত ছিলেন।

মূল খাবারে যা ছিল: টমেটো স্যুপে লবস্টার, মুচমুচে গরুর পাঁজর, বেইজিং রোস্ট ডাক, মৌসুমি সবজি দিয়ে স্ট্যু, সরিষার সসে ধীরে রান্না করা স্যামন, প্যানে ভাজা পোর্ক বান ডেজার্টে পরিবেশন করা হয়: শঙ্খ আকৃতির পেস্ট্রি, তিরামিসু, ফল ও আইসক্রিম। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিপেন্ডেন্ট। চীনের রাষ্ট্রীয় ভোজগুলো সাধারণত সাংহাই অঞ্চলের হুয়াইয়াং খাবারের ঐতিহ্য অনুসরণ করে।

এই খাবারের বৈশিষ্ট্য হলো হালকা ও সূক্ষ্ম স্বাদ, নিখুঁত কাটিং এবং মৌসুমি উপকরণের ব্যবহার। বেইজিং রোস্ট ডাককে ধরা হয় চীনের জাতীয় খাবার হিসেবে। আর গরুর পাঁজরের পদটি সম্ভবত ট্রাম্পের সুপরিচিত ‘ওয়েল-ডান স্টেক’ পছন্দের প্রতি ইঙ্গিত হিসেবেই রাখা হয়েছিল।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন