নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরে একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাবা আব্দুল কাদেরের (৫০) মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। কাদেরের শরীরের ৫৭ শতাংশ দগ্ধ ছিল। তার তিন ছেলে মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬) চিকিৎসাধীন রয়েছে।
আব্দুল কাদের পেশায় অটোরিকশা চালক ছিলেন। কুতুবপুরের লাকিবাজার এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।
এর আগে গত সোমবার সকাল ৬ টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে সকাল সাড়ে ৮টার দিকে ভর্তি করা হয়।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, আব্দুল কাদের শুক্রবার সকাল পৌনে ১০ দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার শরীরের ৫৭ শতাংশ দগ্ধ ছিল। তিন ছেলে মেহেদির শরীরের ১৮ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ ও রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছে।
