বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের নেতৃত্বের ওপর অনাস্থা জানিয়ে এবার সরকার থেকে পদত্যাগ করলেন স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। বৃহস্পতিবার (১৪ মে) তিনি পদত্যাগের ঘোষণা দেন। এ খবর দিয়েছে বিবিসি।
কিয়ের স্টারমারের সরকার থেকে পদত্যাগ করে ওয়েস স্ট্রিটিং বলেন, স্টারমারের নেতৃত্বের ওপর ‘আস্থা হারিয়েছেন’ । এর আগে চ্যান্সেলর র্যাচেল রিভস ব্রেকফাস্টকে বলেছিলেন যে, একটি প্রতিযোগিতা দেশকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেবে।
বৃটেনের স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির মারাত্মক ভরাডুবি হয়। এরপর থেকে দলের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী স্টারমারের নেতৃত্ব হুমকির মুখে পড়ে। দলের অনেক সিনিয়র এমপি-মন্ত্রী প্রধাননন্ত্রীর পদ থেকে স্টারমারকে পদত্যাগের আহ্বান জানান। এর জেরে গত সপ্তাহের নির্বাচনে ব্যাপক পরাজয়ের পর চারজন মন্ত্রীর পদত্যাগ এবং কয়েক ডজন লেবার এমপির পদত্যাগের আহ্বানের পর প্রধানমন্ত্রী তার অবস্থান ধরে রাখতে লড়াই করছেন।
