বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনকে শুধু একজন নির্মাতা হিসেবেই নয়, বরং জীবনদর্শনের এক বড় শিক্ষক হিসেবে দেখেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, নব্বইয়ের দশকে প্রথম মৃণাল সেনের সিনেমার সঙ্গে পরিচয় ঘটে তার।
সেই সময় থেকেই তিনি নির্মাতার কাজের ভক্ত হয়ে ওঠেন। যদি কখনো মৃণাল সেনের সঙ্গে দেখা করার সুযোগ পেতেন, তবে প্রথমেই তাকে প্রণাম জানাতেন এবং তার জীবনদর্শন নিজের জীবনে ধারণ করার চেষ্টা করতেন।
