ইরান ইস্যুতে চীনের সাহায্য চায়নি যুক্তরাষ্ট্র

দাবি মার্কো রুবিও’র

ইরান ইস্যুতে চীনের সাহায্য চায়নি যুক্তরাষ্ট্র

ফন্ট সাইজ:

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের চীনের কোনো সাহায্যের প্রয়োজন নেই। পাশাপাশি তিনি উল্লেখ করেছেন যে, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ব্যাপারে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একমত হয়েছেন।

এনবিসি নিউজকে রুবিও বলেছেন, আমরা চীনের সাহায্য চাচ্ছি না। তাদের সাহায্য আমাদের দরকার নেই। তিনি যোগ করেন, উভয় পক্ষই ইরানের পারমাণবিক কর্মসূচি এবং গুরুত্বপূর্ণ হরমুজ নিয়ে তাদের উদ্বেগ শেয়ার করেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন যে, হরমুজ প্রণালি সামরিকরণ করা হোক সেই ব্যাপারে রাজি নয় চীন। একই সঙ্গে এই জলপথে ইরান টোল বসাক তাতেও সম্মত নয় চীন- আর এসব ক্ষেত্রে আমাদের অবস্থানও একই।

রুবিও সতর্ক করেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলতে মার্কিন রাজনীতিতে বিভক্তির চেষ্টা চালাচ্ছে।

তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যা স্পষ্ট করে দিচ্ছেন তা হলো, ইরানিরা যদি মনে করে যে তারা আমাদের অভ্যন্তরীণ রাজনীতি ব্যবহার করে একটি খারাপ চুক্তি করতে চাপ দিতে পারবে, তবে তা হতে দেয়া যাবে না। বর্তমানে দুই দিনের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ট্রাম্প।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন