দক্ষিণ লেবানন থেকে পিছু হটবে না হিজবুল্লাহ

দক্ষিণ লেবানন থেকে পিছু হটবে না হিজবুল্লাহ

ফন্ট সাইজ:

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলা চালিয়েই যাচ্ছে ইসরাইল। দক্ষিণ লেবাননে প্রতিদিনই কোন না কোন হামলা হচ্ছে। এতে বেসামরিক নাগরিকই নিহত হচ্ছেন অধিক পরিমাণে। হিজবুল্লাহ জানিয়েছে তারা দক্ষিণ লেবানন থেকে পিছু হটবে না। ইসরাইল হিজবুল্লাহকে নিরস্ত্র করতে চায়। তবে তারা এতে ব্যর্থ। লেবাননের হিজবুল্লাহ বিশ্বের অন্য সকল বিদ্রোহী গোষ্ঠীর মতো নয়। তাদের জনসমর্থন রয়েছে এবং লেবাননের সরকারে রয়েছে সক্রিয় অংশগ্রহণ।

হিজবুল্লাহ সমর্থকরা মনে করে ইসরাইলি আগ্রাসন থেকে তাদের রক্ষা করতে দলটি প্রয়োজন। হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম বলেন, তারা অস্ত্রসমর্পণ করবেন না, যতক্ষণ পর্যন্ত লেবানন দখলদারদের আগ্রাসনের স্বীকার হবে এবং ইসরাইলি হুমকি থাকবে ততক্ষণ তারা যুদ্ধ চালিয়ে যাবে। যুদ্ধবিরতি কার্যকর না হওয়ায় প্রাণ হারাতে হচ্ছে সাধারণ মানুষের। হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে সরাসরি সংলাপ হওয়ার কথা যুক্তরাষ্ট্রে।

এর আগে কয়েক দফা সংলাপ হলেও তা যুদ্ধ থামাতে পারেনি। শিয়া মুসলিমদের দল হিজবুল্লাহ ইরানের সমর্থনপুষ্ট। ইসরাইল-যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করার পর হিজবুল্লাহ ইসরাইলে হামলা চালায়। যুদ্ধ শুরুর পর থেকে ২৮০০ জনকে হত্যা করেছে ইসরাইল। এর মধ্যে ৪০০ জনকে হত্যা করা হয়েছে যুদ্ধবিরতি চলাকালে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন