সংযুক্ত আরব আমিরাতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি কড়া হুশিয়ারি জানিয়ে বলেন, ইরানের মানুষের বিরুদ্ধে গিয়ে শত্রুতা করলে তা হবে বোকামি করে বাজি ধরা। ইসরাইলের সঙ্গে আঁতাত ক্ষমার অযোগ্য।
তিনি আরো বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী এখন যা জানাচ্ছেন তা ইরানি নিরাপত্তা বাহিনী অনেক আগেই আমাদের জানিয়েছে। শীঘ্রই এর কড়া জবাব নেয়া হবে বলেও হুশিয়ারি জানান তিনি।
এ খবর দিয়েছে অনলাইন ডন। ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র-ইসরাইল। যুদ্ধ চলাকালে নেতানিয়াহু আমিরাত সফর করেছেন বলে জানায় ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়। আমিরাত এ খবর অস্বীকার করলেও ইরানের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়তে হচ্ছে তাদের।

Nasiruddin bhuiyan
২ মাস আগেভারত ইসরাইলের ঘনিষ্ঠতম বন্ধু, সহায়তাকারী। ইমরানের দবি, ইসরাইলের সহায়তাকারীকে খমা করা হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে কোথায় সফররত!