ব্রিকস সম্মেলনে ‘মিনাব ১৬৮’ নিয়ে ভারতে আরাঘচি

ব্রিকস সম্মেলনে ‘মিনাব ১৬৮’ নিয়ে ভারতে আরাঘচি

ফন্ট সাইজ:

ব্রিকসের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের শীর্ষ পর্যায়ের এক বৈঠকে অংশ নিতে ভারতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এসময় তিনি যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের মিনাবে প্রাথমিক বিদ্যালয়ে নিহত ১৬৮ কন্যা শিশুর স্মরণে তাকে পরিবহণকারী বিমানের নামকরণ করেন ‘মিনাব ১৬৮’।

ইরান যুদ্ধ শুরুর পর থেকে প্রথমবারের মতো ভারতের সঙ্গে শীর্ষ পর্যায়ের বৈঠক হবে। ব্রিকসের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি আরাঘচি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। হরমুজ প্রণালির অবরোধ, যুদ্ধ পরিস্থিতি, আঞ্চলিক সম্পর্ক প্রভৃতি বিষয়ে উভয় দেশের ভেতর আলোচনা হবে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

ইরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি সামাজিক মাধ্যম এক্সে বলেন, ব্রিকসের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে সক্রিয় অংশগ্রহণ বহুত্ববাদে, পারস্পারিক সহযোগিতায় এবং বৈশ্বিক ক্ষমতা কাঠামোয় ইরানকে শক্তিশালী করবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন