৩ ব্যর্থ বিয়েতে ক্যারিয়ার গড়তে পারেননি অভিনেত্রী মীরা

৩ ব্যর্থ বিয়েতে ক্যারিয়ার গড়তে পারেননি অভিনেত্রী মীরা

ফন্ট সাইজ:

২০০৩ সালের হিন্দি ছবি ‘রুলস: পেয়ার কা সুপারহিট ফর্মুলা’য় মিলিন্দ সোমানের বিপরীতে অভিনয় করে পরিচিতি পান মালয়ালাম অভিনেত্রী মীরা ভাসুদেবন। পরবর্তী সময়ে তিনি মালয়ালাম চলচ্চিত্রে নিজের অবস্থান গড়ে তোলেন। তবে তার মতে, তিনটি ব্যর্থ বিয়ে তার পেশাগত সম্ভাবনাকে পুরোপুরি বাস্তবায়ন করতে দেয়নি।

বর্তমানে ৪৪ বছর বয়সী থানমাথ্রা অভিনেত্রী তার অতীতের বিয়েগুলো নিয়ে আফসোস করে বলেছেন, তিনি জীবনের মূল্যবান সময় এমন কিছু মানুষের পেছনে নষ্ট করেছেন, যারা তাকে কখনও গুরুত্ব দেয়নি। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। সাংবাদিক ধান্যা ভার্মার সঙ্গে এক আলাপচারিতায় মীরা বলেন, প্রায়ই আমার ছেলেকে বলি, আমার জীবনের ১৭ বছর তিনটি বোকামিপূর্ণ বিয়েতে নষ্ট করেছি।

ওই সময় আমি বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করলে অনেক কিছু অর্জন করতে পারতাম। সিনেমা, ফিটনেস কিংবা নিজের জন্য একটি দারুণ সামাজিক পরিমণ্ডল গড়ে তোলার মতো পছন্দের বিষয়গুলোর দিকে মনোযোগ দিতে পারতাম। তিনি আরও বলেন, আমি জীবনে আরও অনেক কিছু করতে পারতাম, কিন্তু পারিনি।

বাবা, মা ও বোনের সঙ্গে আরও অনেক সময় কাটাতে পারতাম। কিন্তু তার বদলে আমি সেই সময় অন্যদের পেছনে নষ্ট করেছি। এমন কিছু মানুষের সঙ্গে সম্পর্কে থেকে এত সময় হারিয়েছি, যারা কখনও আমাকে সত্যিকারের গুরুত্ব দেয়নি বা সম্মান করেনি।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন