যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধে ক্ষমতা কমাতে সপ্তমবারের মতো ভোটাভুটি হয় মার্কিন কংগ্রেসে। এতে ৫০-৪৯ ভোটে যুদ্ধক্ষমতা নিজের কাছে রাখতে সক্ষম হয়েছেন ট্রাম্প। তবে কংগ্রেসে এবারের ভোটে ব্যবধান কমে এসেছে মাত্র ১ ভোটে। ৩ রিপাবলিকান বিপক্ষে ভোট দেয়ায় ট্রাম্প বেশ নাজুক অবস্থায় রয়েছেন।
এতে বোঝা যাচ্ছে, যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরান যুদ্ধে রিপাবলিকানদের সমর্থনও হারাচ্ছেন তিনি। উত্থাপিত বিলটি ছিলো কংগ্রেসের অনুমতি ছাড়া মার্কিন প্রেসিডেন্টের ইরান আক্রমণের ক্ষমতা খর্ব করার বিষয়ে। যে ৩ জন রিপাবলিকান দলের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছেন তারা হলেন, লিসা মুরক্রোস্কি, সুসান কলিন্স ও র্যান্ড পল।
তবে ট্রাম্পের দলকে বাঁচিয়ে দেন ইসরাইলের কট্টর সমর্থক ডেমোক্রেট সিনেটর জন ফ্যাটারম্যান। ইরান যুদ্ধ শুরুর আগে বা যুদ্ধচলাকালীন ট্রাম্প কংগ্রেসের অনুমতির তোয়াক্কা করেনি। যদিও ১৯৭৩ সালে পাস হওয়া আইন অনুযায়ী কংগ্রেস চাইলে যুদ্ধ ঘোষণা করতে পারে বা আটকে দিতে পারে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে।
