ইরান যুদ্ধের সময় সংযুক্ত আরব আমিরাতে গোপন সফর করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে ইসরাইলের প্রধানমন্ত্রীর অফিস।
ইসরাইলের অপারেশন ‘রোর অব লায়ন’ যখন চলছিলো তখন এই সফর করেন তিনি। এ সময় আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে সাক্ষাৎ করেন নেতানিয়াহু। বিবৃতিতে আরো জানানো হয়, এ সফর ইসরাইল-আরব আমিরাতের মধ্যে সম্পর্কের ঐতিহাসিক মোড়ের সূচনা করবে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
আরব আমিরাতের অস্বীকার: এদিকে সংযুক্ত আরব আমিরাত এ খবর অস্বীকার করেছে। নেতানিয়াহুর সফরের বিষয়টি নাচক করে দিয়ে তারা বলেছে, সেই সব খবরকে আমিরাত প্রত্যাখ্যান করে, যাতে বলা হচ্ছে ইসরাইলের প্রধানমন্ত্রী কিংবা তাদের কোন সামরিক প্রতিনিধি আমিরাত সফর করেছেন।
তারা আরো বলেছে, ইসরাইলের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক জনসম্মুখে প্রকাশিত এবং তা আব্রাহাম চুক্তির ভিত্তিতে। ওই খবরের বিষয় ভিত্তিহীন, যতক্ষণ না আমিরাত সরকারিভাবে কিছু জানাচ্ছে।
