চট্টগ্রামে আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের শপথের পূর্ণাঙ্গ আপিল শুনানি ৯ই জুন

ফন্ট সাইজ:

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের ধানের শীষের প্রার্থী আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের প্রার্থী সারোয়ার আলমগীর-এর শপথ ও ফলাফল প্রকাশের অনুমতি চেয়ে করা আবেদন নথিভুক্ত করেছেন আপিল বিভাগ। পূর্ণাঙ্গ আপিল শুনানি ৯ই জুন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সুপ্রীম কোর্টের আপিল বিভাগ শুনানির এ দিন ধার্য করেন।

এরআগে, গত ১৩ই মে আসন দুটির নির্বাচনী ফলাফল প্রকাশ ও শপথ স্থগিতের বিরুদ্ধে দুটি আবেদনের আংশিক শুনানি শেষ হয়েছে। পরে আদেশের জন্য আজ দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দুই প্রার্থী বিপুল ভোটে জয়ী হলেও ঋণখেলাপির আইনি জটিলতায় তাদের গেজেট প্রকাশ ও শপথ গ্রহণ স্থগিত রয়েছে। পূর্বে এই মামলার শুনানির জন্য গত ২৮শে এপ্রিল এবং পরবর্তীতে ৫ই মে তারিখ নির্ধারিত থাকলেও সর্বশেষ আপিল শুনানির দিন ধার্য করা হয় ১২ই মে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই সংক্রান্ত আপিল ও আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার পর আদালত পরবর্তী আদেশের জন্য এ দিন নির্ধারণ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন