তাইওয়ান ইস্যুতে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে চলে যেতে পারে: শি জিনপিং

তাইওয়ান ইস্যুতে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে চলে যেতে পারে: শি জিনপিং

ফন্ট সাইজ:

বৃহস্পতিবার সকালের বৈঠকে চীনা নেতা শি জিনপিং তাইওয়ান ইস্যু নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন। শি জোর দিয়ে বলেছেন, তাইওয়ান প্রশ্নটি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শি বলেন, এটি সঠিকভাবে পরিচালিত হলে দুই দেশের সম্পর্ক সামগ্রিকভাবে স্থিতিশীল থাকতে পারে।

কিন্তু সঠিকভাবে পরিচালিত না হলে দুই দেশ সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে। এমনকি সরাসরি বিরোধেও পৌঁছাতে পারে। এতে পুরো চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির দিকে চলে যেতে পারে। রুদ্ধদ্বার বৈঠকে দুই নেতা কী আলোচনা করছেন, সে বিষয়ে সিনহুয়ার এটিই প্রথম প্রতিবেদন। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি বহুদিন ধরেই তাইওয়ানের সঙ্গে পুনরেকত্রীকরণের অঙ্গীকার করে আসছে, যদিও তারা কখনও স্বশাসিত ও গণতান্ত্রিক এই দ্বীপটির নিয়ন্ত্রণ নেয়নি।

অন্যদিকে ওয়াশিংটন তাইওয়ানের সঙ্গে শক্তিশালী অনানুষ্ঠানিক সম্পর্ক বজায় রেখেছে এবং দ্বিদলীয় সমর্থনের ভিত্তিতে দ্বীপটির কাছে বিলিয়ন বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র বিক্রি করেছে। তবে চীনের সম্ভাব্য হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করবে কি না, সে বিষয়ে তারা ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট অবস্থান ধরে রেখেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন