দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, বিজেপি সরকার দুর্নীতিকে কিছুতেই প্রশ্রয় দেবে না।
বুধবার (১৩ মে) নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, আমাদের এই সরকার অনেক প্রত্যাশা জাগিয়ে এসেছে। দুর্নীতির ক্ষেত্রে আমরা জ়িরো টলারেন্স নীতি নিচ্ছি। প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপের কথা দলের ইস্তেহারেও ছিল। আগামী দিনে সে বিষয়ে আরও পদক্ষেপ দেখতে পাবেন, আমরা কাজ আমরা শুরু করে দিয়েছি।
দেশটির রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে সিবিআই বা অন্য কোনও তদন্তকারী সংস্থাকে চার্জশিট দিতে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিতে হয়।
এনিয়ে শুভেন্দুর অভিযোগ, পূর্বের সরকার সেই অনুমোদন আটকে রেখেছিল। এবার সেই ছাড়পত্র দেয়ার কথা ঘোষণা করেছেন তিনি।
শুভেন্দু বলেছেন, সিবিআই-এর চারটি মামলা গত চার বছর ধরে রাজ্য সরকার আটকে রেখেছিল। তার অভিযোগ, দুর্নীতিগ্রস্ত আমলা এবং কর্মকর্তাদের রক্ষা করতে আগের সরকার এই অনুমতি আটকে রাখে। শুভেন্দু বলেন, আজ আমরা তিনটি দফতরের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য প্রয়োজনীয় অনুমোদন সিবিআইকে দিলাম।

not interested
২ মাস আগেnijer ghush newar bichar age koro Shuvendu