বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন

ফন্ট সাইজ:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬-এর জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট আহসানুল করিমকে। সদস্য করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. ইসরাইল হাওলাদারকে। এ ছাড়া আরেক সদস্য জাতীয় ক্রীড়া পরিষদের উপ-সচিব এবং পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ. বি. এম. এহসানুল মামুন।

নির্বাচন কমিশন প্রযোজ্য নিয়ম ও বিধিমালা অনুযায়ী বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬ সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে। ইতোমধ্যে কাউন্সিলরের জন্য চিঠিও পাঠানো হয়েছে। যা আগামী ১৬ তারিখের জমা দেয়ার শেষ সময়। গত বছর অক্টোবরে বিসিবি পরিচালনা পর্ষদে ২৫ পরিচালক মনোনীত হন। তাঁদের ভোটে সভাপতি নির্বাচিত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তবে ওই নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে গত ৭ এপ্রিল আমিনুলের নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ।

সেদিনই জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। তাঁদের তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতাও দেয় এনএসসি। কিছুদিন আগে তামিম জানান, জুনের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে হতে পারে নির্বাচন। নির্বাচনে আগে তামিমের পদত্যাগের কথা শোনা গেলেও ৩০ এপ্রিল মিরপুরে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তিনি পদত্যাগ করছেন না। সভাপতি পদে থেকে বিসিবি নির্বাচনে অংশ নিবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই ওপেনার।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন