বুঝেশুনে পরীমনি

বুঝেশুনে পরীমনি

ফন্ট সাইজ:

দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। প্রথম দিকে একাধারে অনেক সিনেমায় অভিনয় করেছেন। তবে গত দুই বছরে তিনি পথ চলছেন খুব বুঝেশুনে। সিঙ্গেল মাদার হিসেবে এক পুত্র ও এক কন্যাসন্তানের প্রতি দায়িত্ব পালন করছেন।

এর পাশাপাশি নিজের ব্যবসায় মনোযোগী তিনি। পাশাপাশি মনের মতো হলেই সেই কাজে ‘হ্যাঁ’ বলছেন পরীমনি। এদিকে, পরীমনির ব্যক্তিগত ও সিনেমার নানা বিষয় নিয়ে চলে নানা আলোচনা। তার ভেতরও একজন মা হিসেবে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসিত তিনি। সমাজ মাধ্যম ফেসবুকের পাতায় চোখ বুলালেই তা বোঝা যায়। এক হাতে দুই সন্তানের দায়িত্ব যেভাবে পালন করছেন পরীমনি- তা নিয়ে নেটিজেনদের ইতিবাচক মন্তব্য হরহামেশাই চোখে পড়ে।

মা হিসেবেই নিজের ব্যবসায়ের পণ্য নির্বাচন করেছেন তিনি। তার ব্যবসার আইটেম হলো মাতৃত্বের পোশাক। এই নিয়ে বিস্তর গবেষণা করে নতুন মায়েদের জন্য পোশাক তৈরি করে এ নায়িকার প্রতিষ্ঠান ‘বডি’। এর বাইরে পরীমনি অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন সাইমন সাদিক।

নিজের মনের মতো না হলে নতুন কোনো প্রজেক্টে যুক্ত হচ্ছেন না তিনি। সেদিক থেকে নতুন একাধিক প্রজেক্টের প্রস্তাব রয়েছে এ নায়িকার হাতে। এ বিষয়ে পরীমনির ভাষ্য, এখন আগের থেকে অনেক পরিণত মনে করি নিজেকে। সেদিক থেকে সব ধরনের কাজ করার প্রশ্নই আসে না।

যেটা খুব মনের মতো হবে তেমন কাজই করবো। এমন না বছর জুড়ে আমাকে কাজ করতে হবে। বছরে কাজের মতো একটি কাজই যথেষ্ট। ভিন্নধর্মী গল্প ও চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চাই। তাই বলতে পারেন, খানিকটা তো বুঝেশুনেই পথটা চলতে হচ্ছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন