দক্ষিণ এশিয়ান চলচ্চিত্র উৎসবে জীবন শাহাদাতের ‘সম্পর্ক’

দক্ষিণ এশিয়ান চলচ্চিত্র উৎসবে জীবন শাহাদাতের ‘সম্পর্ক’

ফন্ট সাইজ:

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া’র উদ্যোগে আগামী ৬ থেকে ১২ই জুলাই কলকাতার নন্দনে অনুষ্ঠিত হতে যাচ্ছে নবম ‘সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল’। উৎসবে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে তরুণ ও মেধাবী নির্মাতা জীবন শাহাদাতের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সম্পর্ক’।

প্রয়াত কবি, নির্মাতা তারেক মাহমুদের কবিতা অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে বিশেষ ভূমিকায় আছেন কলকাতার অভিনেতা সুদীপ মুখার্জি। চলচ্চিত্রে অভিনয় করেন- জীবন শাহাদাৎ, তামান্না তাশফিয়া, ওয়ালিউর রহমান, সাজু আহমেদ, সাইফুল টিটু। বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের খানিক টানাপড়েন সম্পর্কের সময়ে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া চলচ্চিত্র উৎসবে সিলেকশন পাওয়া প্রসঙ্গে নির্মাতা জীবন শাহাদাৎ বলেন, বিশ্বের যেকোনো জায়গায় চলচ্চিত্রে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াটা আমার কাছে গর্বের।

আমি বিশ্বাস করি, সাংস্কৃতিক মেলবন্ধন আমাদের বিদ্যমান মৈত্রী সম্পর্ক অটুট রাখায় বিশেষ ভূমিকা রাখবে। শিল্পীদের ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারকে ধন্যবাদ জানাই। আশা করছি, দক্ষিণ এশিয়ান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব অত্যন্ত সুন্দরভাবে আয়োজন হবে। সেখানে ‘সম্পর্ক’ দেখে দর্শকদের মতামত জানার অপেক্ষায় আছি।